আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:২৫

যশোরের বসুন্দিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা-71news24

মো:রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ যশোরের বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতনগর গ্রামে ফারজানা আক্তার মুন্নি (১৬) নামের ৯ম শ্রেণীর ছাত্রী গলায় ওড়নার ফাস দিয়ে আত্মহত্যা করেছে।

পিতা নুর আলী মিনে ও মাতা শিউলি বেগম প্রতিবেশীদের বর্ণনামতে আজ ১৩জুলাই বিকাল  ৪ টার দিকে তার নিজ বাসগৃহে মেয়েকে ঘরের ডাবের সাথে ঝুলতে দেখে তিনি আত্ম চিতকার করতে থাকেন। পরে প্রতিবেশীদের সহায়তায় ফারজানার গলার ফাশ খুলে খাটের উপর নামানো হয়।স্থানীয় গ্রাম্য চিকিৎসক কৃষ্ণ পদ শীল তাকে মৃত ঘোষণা করেন। ফারজানা আক্তার মুন্নী পুর্ব বসুন্দিয়া বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে বসুন্দিয়া পুলিশ প্রশাসন  উপস্থিত হন এবং লাশ পোস্ট মার্টমের জন্য পাঠানো হয়েছে যশোর সদর হাসপাতালে। রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার নির্দিষ্ট কোন কারণ পাওয়া যায় নি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত