আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৩৬

যশোরের বসুন্দিয়ায় ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ-71news24

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টার, একাত্তর নিউজ টুয়েন্টিফোর ডটকম।

যশোরের বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাকির হোসেনের  নেতৃত্বে এ এস আই সাইফুল ইসলাম এবং এ এস আই  পিয়ারুল সহ পুলিশের একটি টিম, গতকাল ২৪/০৮/২০২১ তারিখ মঙ্গলবার রাত ৯ টার সময় বসুন্দিয়া ইউনিয়নের জংগলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে ১৫ পিস ইয়াবা ও একটি নাম্বার বিহীন মোটর সাইকেলসহ দুইজন ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো যশোর সদর বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েত নগর গ্রামের শমসের আলীর ছেলে মোঃ সাব্বির আহমেদ অনিক(২৩) এবং জংগল বাধাল খালঘাট গ্রামের মৃত শুনু ব্যাপারীর ছেলে মোঃ লিটন ব্যাপারী (২২)। পুলিশ সুত্রে জানা যায় তারা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত