আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৪৫

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা –71news24

একাত্তর নিউজ, যশোর অফিস :   ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ একাধিক নেতা গ্রেপ্তার হওয়ার পর সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওমর ফারুক যাতে ভারতে পালাতে না পারেন সেজন্য বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে সর্বোচ্চ সর্তকতা জারি করেছে।

আজ রোববার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান বিষয়টি নিশ্চিত করেন।

বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সীমান্ত পথে যাতে পালিয়ে যেতে না পারে সীমান্তবর্তী অঞ্চলেও বাড়ানো হয়েছে সতর্কতা ও নজরদারি। কোন অপরাধী যেন দেশত্যাাগ না করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন সে জন্য যাত্রীদের হাতের ছাপ ও ছবি তুলে রাখা হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি মহসিন খান জানান, ঢাকায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ থেকে তাদের কাছে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিদিন নতুন নতুন নামের তালিকা তাদের কাছে আসছে বলেও জানান তিনি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত