আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:৩৭

শার্শায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক -১

 

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল  প্রতিনিধিঃ যশোরের শার্শায় ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫) নামে একজন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

 

রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে শার্শার হাড়িখালী নামক স্থান থেকে পুলিশ তাকে আটক করে।

 

আটক সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, একাধিক মামলার আসামি সুজন ভারত থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে।

এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয় ।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত