আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:৪৫

শার্শায় বিভিন্ন সংগঠনের সাথে এমপি আফিল উদ্দিনের মতবিনিময়

 শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: শার্শায় বিভিন্ন সংগঠনের সাথে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শার্শা-বেনাপোল-ঝিকরগাছা ট্রাক মালিক সমিতি, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের সাথে মতবিনিময় করেন। এসময় এমপি আফিল উদ্দিনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, শার্শা- বেনাপোল-ঝিকরগাছা ট্রাক মালিক সমিতির সভাপতি সামছুর রহমান ও সাধারণ সম্পাদক মুছা মাহমুদসহ ৭টি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত