আজ - শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৩৭

স্কুল ছাত্রীকে অপহরনের পর ধর্ষনের অভিযোগ

একাত্তর নিউজ ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরের স্কুলছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ভিকটিম ছাত্রীকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এর আগে, ভিকটিমের বাবা বাদী হয়ে স্থানীয় বখাটে রাজিব, দুই সহযোগী রাকিব ও হৃদয়সহ তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজিবকে (১৭) গ্রেফতার করে।

 

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল আলাউদ্দিন মাঝির বখাটে ছেলে রাজিব। গত শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী তার নানার বাড়ি থেকে পার্শ্ববর্তী মেঘনা বাজার এলাকার মামার বাড়িতে যাচ্ছিলেন। এসময় রাজিব ও তার সহযোগী রাকিব এবং হৃদয় তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় রুহুল আমিন কাজীর নির্মাণাধীন ভবনে নিয়ে রাজিবও তার সংগীরা মেয়েটিকে  রাতভর ধর্ষণ করে। পরে সকালে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে ছাত্রীর পরিবার তাকে উদ্ধার করে।

রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া বলেন, স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। প্রধান আসামিকেও গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত