আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৫৪

হৃদয়হীন———মাহফুজা রিনা

 

হৃদয়হীন

————–মাহফুজা রিনা

শুনেছো কি কোনও ভাঙনের নতুন সুর?

ফুরিয়েছে ভালো লাগার সবটুকু আবেশ, 

পথের দিশায় কেবল নতুনের হাতছানি। 

নতুন! এ তো সব হারানো পুরোনোর।

 

উৎসাহের দামামা আজ হৃদয় উঠেছে বেজে, 

প্রত্যয়ের পথভ্রষ্ট হয়ে ছুটেছো কোন এক মোহে।

যে পেয়েছে শুধু যন্ত্রণার বিষাক্ত পরশ,

কি রেখেছো তার জন্য, বিষন্ন নিলয়ের উল্লাস? 

 

জীবনের নিঃসৃত সমুদ্রে যাদের অন্তহীন বিচরন,

হৃদয়হীনতা তার অপ্রত্যাশিত আবরন।

ব্যথাতুর হৃদয়ে ক্লান্ত শরীর গুনে যায় প্রতিটা প্রহরে, 

বেঁচে তো আছি ভাল থাকার মতো করে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত