
শাহাবুদ্দিন আহমেদ, বেনাপেল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ৩ পিস (১ কেজি ১৬৯ গ্রাম) স্বর্ণের বারসহ নাজমুল হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী বটতলা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজমুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ারের ছেলে।
৪৯ বিজিবি লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, শিকড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস (১কেজি ১৬৯ গ্রাম) স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ নাজমুলকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মুল্য ৫২ লাখ ৯০ হাজার টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের বারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।