আজ - সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সন্ধ্যা ৭:২১

বেনাপোল বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্দ থাকবে-71News24

আবুল কালাম আজাদ ,বেনাপোল প্রতিনিধি : দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এসময় বেনাপোল বন্দরে পণ্য খালাশ ও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক  কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের আমদানি- রফতানি বন্ধ থাকবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত