আজ - বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১:৫৩

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় লাইসেন্সবিহীনভাবে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ‘শেফা ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জোড়াদহ কালীতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুরা মৌনা।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ও ডায়াগনস্টিক লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের চিকিৎসা সেবার নামে ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হলে জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, “স্বাস্থ্যসেবার নামে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে ব্যবসা করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের এমন তড়িৎ ও জনমুখী তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। চিকিৎসাসেবার নামে প্রতারণা রুখতে এ ধরনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করেন তারা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত