আজ - বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:০৬

যশোরের জগদীশপুর তুলা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ব তুলা দিবস পালিত

যশোরের জগদীশপুর তুলা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ব তুলা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি-

‘সবার কল্যাণে তুলা বাণিজ্য,
রূপান্তর ও সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি গড়া” এই প্রতিপাদ্য সামনে রেখে যশোর চৌগাছা উপজেলার জগদীশপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের আয়োজনে পালিত হল বিশ্ব তুলা দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে তুলা প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কটন এগ্রোনমিষ্ট ডক্টর মোহাম্মদ জোবায়ের ইসলাম তালুকদারের নির্দেশনায় ও খামারের বৈজ্ঞানিক কর্মকর্তা, রাজিব কুমার দে সহযোগিতায়
০৭ অক্টোবর সকাল ১০ টায় খামারের অফিস প্রাঙ্গন থেকে সুসজ্জিত ভাবে বণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের হয়।
র‍্যালিতে খামারের কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি খামারের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকা প্রদিক্ষণ করে শেষ হয়। র‍্যালি শেষে কর্মকর্তারা তুলা চাষ সম্পর্কে বিশেষ আলোচনা ও তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে আরো বেশি গবেষণা করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী তুলা চাষের প্রসার ঘটানোর জন্য সবাইকে তুলা চাষে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২১ সালে ৭ অক্টোবরকে বিশ্ব তুলা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে ২০১৯ সালে তুলা উৎপাদনকারী চার আফ্রিকান দেশ বেনিন, বুরকিনা ফাসো, চাদ ও মালির উদ্যোগে দিবসটি পালনের যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে বিশ্বের বিভিন্ন দেশ।
তুলা উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচ দেশ হলো চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। বিশ্বে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষক তুলা চাষের সঙ্গে যুক্ত। উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্য পর্যন্ত তুলা খাতে আনুমানিক ১২ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। বিশ্বে পলিয়েস্টারের পর তুলা সবচেয়ে বেশি ব্যবহৃত আঁশ, যা মোট আঁশের চাহিদার প্রায় ২০ শতাংশ। তবে তুলনামূলক ভাবে বাংলাদেশ তুলা উৎপাদনের থেকে আমদানি নির্ভরশীল।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত