আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৪৩

নতুন শনাক্ত ২১৯ জন, নতুন ৪ জনসহ ৫০ মৃত্যু 71news24

একাত্তর নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এসময়ের নতুন শনাক্ত হয়েছেন ২১৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। ৭ জন সুস্থ হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈনউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বলে জানান মন্ত্রী।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত