আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৩৭

যশোর ২৫০শয্যা হাসপাতালে শাহিন চাকলাদারের চিকিৎসা সহায়তা প্রদান -71News24

একাত্তর নিউজ,যশোর অফিস :    যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর যশোর-৬ আসনের নৌকার সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদারের নিজ অর্থায়নে বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইসিজি ও এক্সরে মেশিন ( প্রটোকল-১০০ এমএ )  দেয়া হয়েছে।

আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করেন শাহীন চাকলাদার ।

এসময় তিনি বলেন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিজেদের সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। গরীব অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতা কর্মীও অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন । এ সরকারের আমলে কোন মানুষ বিনা চিকিতসায়  এবং না খেয়ে মরবে না।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, যশোরের সিভিল সার্জল আবু শাহীন, বিএমএর সাধারণ সম্পাদক আবুল বাশার, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা তৌফিকুল ইসলাম শাপলা, যুুবনেতা তৌহদ চাকলাদার ফন্টু,কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মুস্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

হাসপাতালের এক্সরে বিভাগের ইনচার্জ মৃত্যুঞ্জয় জানান, এক্সরে মেশিনটি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এক্সরে করা যাবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত