আজ - রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:৩৬

৪১ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ৪১ বোতল ফেনসিডিলসহ জনি (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা ২১ বর্ডার গার্ড (বিজিবি) দৌলতপুর ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৮ জুলাই) ভোরে বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জনি বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানা যায়, জনি নামে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল এনে সীমান্তের গাতিপাড়া মাঠের মধ্যে অবস্থান করছে।
এমন সময় সেখানে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ জনিকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক জনিকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত