
যশোর জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নির্লোভ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০বছর।
মৃত হাফিজুর রহমানের ভাই মাহবুবুর রহমান জানান, শনিবার দুপুরে বুকে ব্যাথা আরম্ভ হলে তাকে দ্রুত যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর তিনি স্বাভাবিক আছেন বলে অবহিত করেন।
রাতে হাফিজুরকে যশোর পুলিশ লাইন নিজ বাসভবনে আনা হয়। রোববার সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের ন্যায় ঘরে পায়চারি করার পর বাথরুমে যান। সেখানে তিনি পড়ে যান।
পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে ফের যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফিজুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন। হাফিজুরের মৃত্যুর খবরে পুরাতনকসবা পুলিশ লাইন এলাকাসহ যশোরের বিশিষ্টজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ এশার নামাজ শেষে যশোর পুলিশ লাইন জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে কারবালা কবর স্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অসংখ্য নেতাকর্মী এবং দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেষার মানুষ অংশগ্রহণ করেন।