আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:১৬

কালীগঞ্জে পুলিশের অভিযানে ১৯৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালীগঞ্জে পুলিশের অভিযানে ১৯৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জ মাহাতাবউদ্দিন ডিগ্রি কলেজের পেছন থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক ব্যবসায়ী রতন আলী শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে। তার নিকট থেকে পুলিশ মোট ১৯৫ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
জানা যায় সে কালীগঞ্জ শহরে ভাড়া বাসায় থেকে সুকৌশলে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতো। তার রয়েছে শক্তিশালী একটি মাদক নেটওয়ার্ক। ২০/৬/২৬/ শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে গোপন সংবাদ পেয়ে কলেজ পাড়া এলাকায় পুলিশের এ অভিযান পরিচালিত হয়।
আর এই অভিযানের সরাসরি নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ,ওসি জেল্লাল হোসেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান,মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সকলের সহযোগিতা নিয়ে কালীগঞ্জ থেকে মাদক মুক্ত করে ছাড়বো।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত