আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৭:১৭

যশোরে বিবেক’র মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল ২০২৬ ইং সোমবার সন্ধ্যায় মুড়লি মোড়ের সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার প্রধান উপদেষ্টা কামাল হোসেন। প্রতিষ্ঠাতা ও সভাপতি ওবাইদুল ইসলাম অভির সভাপতিত্বে সংস্থার চলমান কার্যক্রমে গতি আনতে নানান দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কামাল হোসেন, সম্মানিত উপদেষ্টা শেখ হোসেন আলী ও সবুর হোসেন।

সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনির সঞ্চালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি নাসির খন্দকার, সহসভাপতি আমের আলী শেখ, যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,ক্যাশিয়ার নুর ইসলাম মনা,ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ। সভায় নির্বাহী কমিটির দুইজন সদস্যর বিষয় আলোচনা,মাসিক চাঁদা আগামিদিনে সংস্থার কার্যক্রম আরো গতিশীল করতে বেশকিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত