আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:৩৭

আবারও বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস খাদে আহত-৩০

 মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে আবারও বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১৭অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহা সড়কের চেড়াভাঙ্গা ব্রীজের কাছে এই মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে হাজরাবাড়ী পার হয়ে চেড়াভাঙ্গা ব্রীজ পার হতেই নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ধনবাড়ীর উজ্জল, মাসুদ ও সুমন, মধুপুরের দেলোয়ার হোসেন, সরিষাবাড়ীর মীম, খুলনার অনিমেষ এবং নওগার ফরহাদ হোসেন। উল্লেখ্য এ মাসের প্রথম দিকে বিনিময় পরিবহনের একটি বাস তাদের বেপরোয়াভাবে চালানোর কারনে মধুপুর বেপারকোণা নামক স্থানে খাদে পড়ে ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছিলেন। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়াস সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত