আজ - মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:০৭

এই মাছগুলো দেখামাত্রই মেরে ফেলার পরামর্শ!

 

শেখ গফ্ফার রহমান, একাত্তর ডেক্সঃ

যুক্তরাষ্ট্রের সমুদ্রবিজ্ঞানীরা পানি ছেড়ে ডাঙায় বাঁচতে পারে এমন মাছের সন্ধান পেয়েছেন। মাছটিকে ‘ভ’য়ংকর’ আখ্যায়িত করে দেখামাত্র মে’রে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, মাছগুলো দেখতে অনেকটা সা’পের মতো।

তাই নাম দেওয়া হয়েছে ‘স্নে’কহেড ফিশ’।

১৯৯৭ সালেও একবার ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভারহুড লেকে ধরা পড়ে এই মাছ। সেসময় ধারণা করা হয়েছিল মাছটি পূর্ব এশিয়ার। এটিকে এখন জর্জিয়ায় পেয়ে অবাক হচ্ছেন বিজ্ঞানীরা।

২০০২ সালে স্নে’কহেড ফিশ ধরা এবং বিক্রি বে’আইনি বলে ঘোষণা করা হয়।

সম্প্রতি মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছেন, এর শ্বাসতন্ত্র এমনভাবে তৈরি যে বাতাস থেকে মানুষের মতো শ্বাস নিতে পারে।

ফলে পানি থেকে ডাঙায় তুললেও জীবন ধারণে কোনো সমস্যা হয় না।

তবে আচমকা পরিবেশ বদলের ফলে কিছুটা নিস্তেজ হয়ে পড়ে।

জলাশয়ের অন্যান্য প্রাণী, ছোট মাছ এমনকি ছোট

ইঁদুরও এর খাদ্য তালিকায় রয়েছে।

আর এই কারণেই অন্যান্য জলজ প্রাণীর কাছে এটি বিপদের কারণ।

লম্বায় তিন ফুটের কাছাকাছি মাছটি প্রায় ১৮ পাউন্ড ওজনের হয়।

সেই সঙ্গে রয়েছে ধা’রালো দাঁত। যার সাহায্যে শিকারে কোনো সমস্যা হয় না।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত