আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:১৭

করোনাভাইরাসঃ “আমাদের সুরক্ষা আমাদের হাতে” এই শ্লোগানে মাঠে নেমেছে চেয়ারম্যান রাসেল-71News24

একাত্তর নিউজ, যশোর অফিসঃ   

মানবতার পক্ষে বসুন্দিয়ার চেয়ারম্যানের করোনা প্রতিরোধে ব্যাস্ত সময় পার করছেন–

আমাদের সুরক্ষা আমাদের হাতে এই স্লোগানে রাস্তায় নেমেছেন যশোর সদরের ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম খান রাসেল।

রাস্তায়, বাজারে,মসজিদে হেটে হেটে  মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন। বসুন্দিয়া মোড়ের সকল টিউবওয়েলে ঝুলিয়েছেন হাত পরিষ্কার করার জন্য সাবান। বেশ কিছু স্থানে আলাদা আলাদা করে ডেকোরেশন করেছেন পথচারীদের হাত ধোবার জন্য। ভাইরাস নির্মুলে প্রতিশেধক দিলে বাজারের আনাচ কানাচ,দোকানের সামনে,চলন্ত গাড়ির টায়ার জীবানু মুক্ত করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এলাকার সুধী সমাজের সহায়তা নিয়ে মানুষকে করোনা ভাইরাসের ছোবল থেকে নিরাপদ রাখতে খুবই ব্যাস্ত সময় পার করছেন। মাইকিং দিয়ে এলাকার মানুষের কাছে করোনায় করনীয় নিয়ে বার্তা পাঠাচ্ছেন। সাধারণ মানুষের এই মারাত্বক ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে সকলকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন সকলের প্রিয় চেয়ারম্যান, গনমানুষের প্রতিনিধি জনাব রিয়াজুল ইসলাম খান রাসেল।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত