আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৩৭

খুলনার ছেলে কলকাতার তরুণ পরিচালক দুর্জয় মন্ডলের নতুন নাটক, আমিও একটি মেয়ে

শিমুল ইসলাম : কলকাতার তরুণ পরিচালক দুর্জয় মন্ডল, নির্মাণ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক- টেলিফিল্ম ও সিরিয়াল উপহার দিয়েছেন দর্শকদের।

 

এবার তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক আমিও একটি মেয়ে। নাটকটি দুই বাংলার অভিনেএীদের নিয়ে নির্মান করবেন।

 

নাটকটি বাংলাদেশ-কলকাতায় সুটিং হবে হবে, এবার নতুন মুখ খুলনার মেয়ে আঁখি মনি অভিনয় করবেন বলে যানান পরিচালক দুর্জয় মন্ডল. বর্তমান সময়ে মেয়েদের সকল প্রতিবন্ধকতা কাটিয়ে স্বাধীনতার সাথে পথ চলার এবং দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি করছেন নাটক, নানা ঘটনা নিয়ে নাটকটি রচনাও করেছেন পরিচালক দুর্জয় মন্ডল। পরিচালক দুর্জয় মন্ডল আরো বলেন, ‘পারিবারিক গল্প নির্ভর একটি নাটক নির্মাণের চেষ্টা করছি আগামীতে নতুন কিছু উপহার দিবো। অভিনয়শিল্পীরাও তাদের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করবেন আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত