আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:২১

ঝিকরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস :  যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি খন্দকার বশির আহমেদ (৫৫) শনিবার দুপুর ২টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি হার্টের জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে ইন্তেকাল করেছেন। তার পিতার নাম মৃত খন্দকার নজির আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মাগরিববাদ পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে দাফন করা হয়। তার অকালমৃত্যুতে শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, আবুল কাশেম, সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, কার্যকারী সদস্য নজরুল ইসলাম বাবুল, এম.আর মাসুদ, ইলিয়াস উদ্দীন, একরামুল হক খোকন, সদস্য কাজী আব্দুস সামাদ, মাধবী ইয়াসমিন রুমা, আমিনুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, আবু সাঈদ মিলন, মতিয়ার রহমান, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ইসমাইল হোসেন, তারিকুল ইসলাম তারিক, মোহাম্মদ আলী জিন্নাহ, ইসমাইল হোসেন বাবু প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত