আজ - শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:১৮

ঝিনাইদহে কালবেলা প্রতিনিধি সাংবাদিক সবুজের ওপর হামলা

ঝিনাইদহে কালবেলা প্রতিনিধি সাংবাদিক সবুজের ওপর হামলা

বাপ্পী,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারের ওপর এক নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার একটি হাত ও একটি পা ভেঙে দিয়েছে। এছাড়া তার মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে মারাত্মক জখম করা হয়েছে। বুধবার (৩ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বেলতলা বাজার এলাকার একটি চায়ের দোকানের সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে বেলতলা বাজারের একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন সাংবাদিক সবুজ শাহরিয়ার। এ সময় একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার একটি হাত ও পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীরা সবাই স্থানীয় চেয়ারম্যান বাবু মিয়ার লোক বলে জানা যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একজন গণমাধ্যমকর্মীর ওপর প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সহকর্মীরা অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন বা কোনো সংবাদের জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়ে থাকতে পারে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশ জানিয়েছে, খবর পেয়েই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত