আজ - শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৫৮

ঝিনাইদহে ডিবির জালে হিরোইনসহ উজ্জ্বল গ্রেপ্তার

ঝিনাইদহে ডিবির জালে হিরোইনসহ উজ্জ্বল গ্রেপ্তার

একাত্তর একাত্তর ২৪  ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি’র বিশেষ অভিযানে হিরোইনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে।
এসময় তার কাছ থেকে মোট ৩ গ্রাম মরণনেশা হেরোইন উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা আর প্রতি গ্রাম হেরোইনোে মূল্য ৩০ হাজার টাকা।
এছাড়া মাদক ব্যবসায়ীর নিকট থেকে মাদকবহনকারী একটি লাল কালো পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃত ব্যাক্তি হলেন,ঝিনাইদহ সদর উপজেলার মোঃ মকিকুল ইসলাম উজ্জ্বল(৪৬) তার পিতার নাম আব্দুল আজিজ।
সে গোয়ালপাড়া বাজারের একজন সার ও কীটনাশক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
মামলার ধারা বিবরণীতে জানা যায় উজ্জল ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকের কারবার করে আসছিলেন। তার রয়েছে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ মুহিতুর ইসলাম জানান, ১৯/০৫/২৬/ রাত ৯ টার সময় মাদকবিরোধী অভিযানে বের হয়।
এমন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গোয়ালাপাড়া কালা বাসস্ট্যান্ড এলাকায় লুঙ্গি, গেঞ্জি পরিহিত এক ব্যাক্তি মাদক বহন করছে।
এরপর সাথে থাকা ফোর্সদের নিয়ে কালার স্ট্যান্ডে
তল্লাশি চালায়।
সেসময় এক ব্যক্তির কাছ থেকে স্থানীয় দোকানদার সাক্ষীদের সামনে তার মোটরসাইকেলে বহন করা কাপড়ে মোড়ানো মাদক উদ্ধার করি।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানায় পাঠিয়েছি। এ ব্যাপারে গোয়েন্দা শাখার ডিবির অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম জানান, রাতে ১ জনকে হিরোইনসহ গ্রেফতার করেছে। তাদের মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে ঝিনাইদহ ডিবি পুলিশ সবসময় কাজ করে আসছে। মাদকের বিষয়ে কোন ছাড় নয়।
অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তবে এব্যাপারে উজ্জলের নিকট থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত