আজ - মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৩৬

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকচাপায় ভ্যান চালকের মৃত্যু

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাাঙ্গাইলের মধুপুরে ইটভাটার মাটি বহনকারী হাইড্রোলিক ট্রাকচাপায় আবুল হোসেন খান (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পীরগাছার গরম বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন খান মধুপুর পৌর এলাকার নাগবাড়ী গ্রামের মৃত ইউনুস খানের ছেলে। প্রত্যক্ষদর্শী গন জানান, রোববার সন্ধ্যায় রিকশা ভ্যানে মধুপুর আসার পথে গরম বাজার এলাকায় ভ্যান থামিয়ে রাস্তার পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যান আবুল হোসেন। পরে ভ্যানে ওঠার সময় পাশ দিয়ে স্থানীয় ইটভাটার মাটি টানার ট্রাক তাকে চাপা দেয়। এতে তার দুই পা থেতলে যায়। দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মধুপুর থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত