আজ - বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:২৪

তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী 71news24

একাত্তর নিউজ ডেস্ক: রমজানে ঘরে তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আল্লাহ যে কোন স্থান থেকে ইবাদত করলেই কবুল করেন। আপনারা জানেন করোনাভাইরাসের কারণে মক্কায় মসজিদে নামাজ বন্ধ হয়েছে। কাজেই ঘরে বসেই নামাজ আদায় করুন।

আজ ঢাকা বিভাগের কয়েকটি জেলার সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন রমজানে পণ্য সরবরাহ যেন সচল থাকে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিম্নবিত্তদের জন্য ১০ টাকার চাল দিব। ৫০ লাখ রেশন কার্ড আছে, আরো ৫০ লাখ রেশন কার্ড দেব।

দেশের এই কান্তিকালে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

পিএনএস

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত