আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:১১

দুধলে এমপি নাসরিন জাহান রত্না আমিনের অর্থায়নে ত্রান বিতরন 71news24

মোঃ মোহসীন হোসেন, বাকেরগঞ্জ :করোনার প্রভাবে সারা দেশে অঘোষিত লকডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময়ে সাধারন মানুষেরা রয়েছেন মহা বিপদে ।

এই অসহায় মানুষদের মাঝে ত্রান দিয়ে পাশে দাড়িয়েছেন, বরিশালের বাকেরগঞ্জের বেগম নাসরিন জাহান রত্না আমিন এমপি ।

 

তার নিজস্ব অর্থায়নে ৪নং দুধল ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করা হয় ৷ এ বিতরনের সময় জাতীয় পার্টির দুধল ইউনিয়ন শাখা নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা, জাতীয় পার্টির সাবেক সভাপতি ইউসুফ হাং, সাধারন সম্পাদক আশ্রাব সিকদার, কবির শরীফ, বাবু সিকদার, কামরুল সিকদার, খবির খান, খোকন গাজী, খোকন হাং, হেলাল গাজী, জিএম রিয়াদ, ছালাম চৌকিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ৷ জানা গেছে ২০০ জন হত দরিদ্রদের মাঝে বাড়ীতে গিয়ে ত্রান বিতরন করা হয় ৷

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত