আজ - মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:০৭

ধর্ষণের অভিযোগে সাংবাদিকসহ তিন জনের বিরুদ্ধে মামলা 71NEWS24

গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি অনলাইন টিভি কেটিভির স্থানীয় প্রতিনিধি সুমন মন্ডল(৩৫) কে প্রধান ও সহযোগী উজ্জল মিয়া (৩৩) সহ তিন জনের  বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার সাংবাদিকদের এসব তথ্য জানান।

মামলা সূত্রের উল্লে­খ করে তিনি বলেন, ২২ নভেম্বর রাতে বাড়ির সামনে থেকে ওই গৃহবধূকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় প্রতিবেশী সুমন মণ্ডলসহ তার সহযোগীরা। পরে তাকে পলাশবাড়ীর একটি বাসায় নিয়ে যায় তারা। সেখানে অভিযুক্তরা গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে। পরে তাকে রাতভর ধর্ষণ করে তারা। ধর্ষণের পর সকালে অভিযুক্তরা গৃহবধূকে ঘটনা প্রকাশ না করতে চাপ দিয়ে মোবাইলে বিভিন্ন কথা ধারণ করে। পরে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আবারও মোটরসাইকেলে করে একটি অজ্ঞাত জায়গায় গৃহবধূকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত সুমন মণ্ডলসহ সহযোগীরা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।

সদর থানার ওসি আরও জানান, অভিযুক্ত সুমন মন্ডল একটি অনলাইন টিভির স্থানীয় প্রতিনিধি। ধর্ষণের অভিযোগ এনে সুমন মণ্ডল এবং তার সহযোগী উজ্জল মিয়া ও অজ্ঞাত একজনকে আসামি করে সদর থানায় মামলা করে নির্যাতিত গৃহবধূ। আসামিদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে। নির্যাতনের শিকার নারীর ডাক্তারী পরীক্ষা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত