আজ - বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:৩৭

নড়াইলে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নড়াইল সংবাদদাতা ; 


নড়াইলের লোহাগড়া উপজেলায় হাজেরা বেগম নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিনগত রাতে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল-বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাজেরা সারোল-বাগডাঙ্গা গ্রামের মৃত আমীর হোসেন খানের স্ত্রী।

নিহতের পরিবার জানিয়েছে, শনিবার ভোরে স্থানীয় লোকজন হাজেরার লাশ বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল পাঠায়।

নিহত হাজেরার দুই ছেলে লুৎফার রহমান খান ও আকরাম হোসেন খানের সঙ্গে তাদের চাচাতো ভাই আবুল কালাম আজাদ খানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এ বিরোধের জের ধরে প্রায় দুই মাস আগে আকরাম হোসেন খানকে পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ চাচাতো ভাই ও তার সমর্থকেরা।

ধারণা করা হচ্ছে এ বিরোধের জের ধরে হাজেরাকে খুনের ঘটনা ঘটতে পারে।

ওসি বলেন, হাজেরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত