আজ - বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪৪

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন।

আজ (সোমবার ১ জুন ২০২৬ ইং) বিকাল সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে গত ২৪শে সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

উনসত্তরের গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তোফায়েল আহমেদ। নয়বার তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত