আজ - সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সন্ধ্যা ৬:১৪

বেনাপোল সীমান্তে পুলিশের অভিযানে ১০০বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১-71news24

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রাম থেকে ১শ’ বোতল ফেন্সিডিল সহ মনিরুল ইসলাম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

(২৩ মার্চ) মঙ্গলবার রাত ২ টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১শ’ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মনিরুল বেনাপোল বারোপোতা কৃষ্ণপুর গ্রামের শরবত আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর,এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত