আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০৫

বৃত্তিতে বসুন্দিয়ার জঙ্গলবাধাল প্রাথমিক বিদ্যালয়ের ৪ মেধাবীর চমক

বৃত্তিতে বসুন্দিয়ার জঙ্গলবাধাল প্রাথমিক বিদ্যালয়ের ৪ মেধাবীর চমক

বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের-ই ৪জন শিক্ষার্থী কৃতিত্বের বাহক।
২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সদর উপজেলা বসুন্দিয়া ইউনিয়নের ৫ জনের ৪জন বৃত্তিপ্রাপ্ত হয়ে বিদ্যালয়ের সম্মানকে আরও সমুন্নত করেছে। জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিরুল ইসলাম এর নিকট থেকে সংগৃহীত ফলাফলপত্রে দেখা গেছে চারজনের সকলেই সাধারণ গ্রেডে প্রাপ্ত হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন শেখ তাহেরা সিদ্দিকা, শিহাব ইসলাম স্বাধীন, অনু রাহা, ফারহান সামির। অন্যদিকে পাঁচজনের আরেকজন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন জয়ান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিসা ইসলাম।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত