আজ - বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:৫৯

যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন ও সম্পাদক সাগর 

যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন ও সম্পাদক সাগর 

একাত্তর নিউজ ২৪ যশোর প্রতিনিধি: যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ) আত্মপ্রকাশ করেছে। পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করেছে।

নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। একই সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, অনিয়ম-দুর্নীতি ও নাগরিক সমস্যা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করবে সংগঠনটি।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি শিকদার খালিদ (একুশে টেলিভিশন) ও বিএম ফারুক (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু (সম্পাদক, সাপ্তাহিক রেড নিউজ এবং অ্যাডভোকেট, জজ কোর্ট, যশোর), দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ (নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), জহুরুল ইসলাম (বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (প্রধান ফটো সাংবাদিক, দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা)।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবে যশোর রিপোর্টার্স ইউনিটি। পাশাপাশি পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত