
মো:আ: হামিদ মধুপুর টাঙ্গাইল থেকে: টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর নামক স্থানে বিভিন্ন ব্যান্ডের নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত আল মাহীম মিষ্টান্ন ভাণ্ডার এন্ড সরা দই ঘরের মালিক মোঃ আবুল কালাম আজাদ অবৈধভাবে ব্যাবসা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্পুর্ন নোংরা পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি, দই,ও বাচ্চাদের রসালো খাবার। শত-শত মাছি মিশ্রিত দুধ দিয়ে তৈরী করা হচ্ছে এসকল মুখরোচক খাবার। দোকানে সাজানো লোভনীয় দই মিষ্টি কিনে খাচ্ছি কিন্ত কি ভাবে নোংরা পরিবেশে সেই দইমিষ্টি তৈরী হচ্ছে তা কি আমরা জানি? খাদ্য তৈরি এবং বাজারজাত করার কোন কাগজপত্র ছাড়াই বিভিন্ন ঐতিহ্যবাহী নামী দামী ব্যান্ডের নাম ব্যবহার করে সরকারের মোটা অংকের ট্যাক্স ফাকি দিয়ে ওই অসাধু ব্যাবসায়ী প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
কারখানায় গিয়ে মালিককে পাওয়া না গেলেও কয়েকজন কারিগরকে কাজ করতে দেখা যায় কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করে কি ভাবে অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে নাম ব্যবহার করে বিভিন্ন উপজেলায় লক্ষ লক্ষ টাকার দই মিষ্টি বিক্রি করছে। মাছি ময়লা আবর্জনা মিশ্রিত দুধ দিয়ে তৈরী দই মিষ্টি খাবার খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী এর দ্রুত ব্যবস্থা গ্রহন করার জন্য দাবী জানান প্রশাসেনের নিকট।