আজ - সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:২৬

মধুপুরে শিশু সুরক্ষা উন্নয়নে সম্মাননা প্রদান অনুষ্ঠান

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের মধুপুরে শিশু সুরক্ষা ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) জলছত্র এপি হল রুম মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরান হোসেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক কামাল, অরনখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। জলছত্র ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিশু ফোরাম ও ভিডিসি ইউএনডিসির সদস্যগণ অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত