আজ - বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:৩২

যশোরের বসুন্দিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় বার্মিজ চাকুসহ আটক-১

 

বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের শেখপাড়াস্থ জাকির এর চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তায় এক ব্যক্তিকে হামলার সময় রাজন শেখ নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ।

রবিবার (২২ মার্চ) বিকাল ৫ টায় রাজনের হাতে থাকা ধারালো স্টিলের বার্মিজ টিপ চাকু দেখিয়ে ভয়ভীতি দেখানো ও ত্রাস সৃষ্টি করে স্থানীয় নুরুন্নবী নামে এক ব্যক্তির উপর হামলা করার সময় ডাক-চিৎকার শুরু করলে উপস্থিত জনতা এবং আরো অনেকে ছুটে এসে উত্তেজিত জনতা রাজনকে মারপিট করে হালকা জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতা কর্তৃক ধৃত আসামীকে হেফাজতে গ্রহণ করে এবং আসামীর হেফাজত হতে একটি ধারালো বার্মিজ ফোল্ডিং চাকু জব্দ করেন। আসামি রাজনকে রবিবার রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর ও দ্রুত বিচার আইনে মামলার রুজু করা হয়। স্থানীয় ও এলাকাবাসী জানায় রাজন শেখ গ্রামের রাজা শেখের ছেলে। আওয়ামীলীগের সমর্থক হওয়ায় সে বিগত আওয়ামীলীগ সরকারের সময় থেকে রাজন শেখ মাদক কারবারি ও মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে। ইতিপূর্বে হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত