আজ - বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:১২

যশোরের শার্শায় একাধিক মামলার আসামী অস্ত্র ও গুলিসহ অাটক

 

শার্শা প্রতিনিধি :  যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও ১রাউন্ড গুলিসহ কোরবান হোসেন (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানার পুলিশ।

বুধবার (১০ জুলাই) সকালে শার্শা উপজেলার বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কোরবান হোসেন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের নওশের আলীর ছেলে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, শার্শার বলফিল্ডের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভিতর থেকে ১টি ওয়ান শুটার গান ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটককৃতের নামে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত