আজ - বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৫২

যশোরে একহাজার পিচ ইয়াবাসহ এক নারীকারবারি আটক

একাত্তর নিউজ ডেস্ক :

যশোরে এক হাজার পিছ ইয়াবাসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী  থানায় মামলা  করা হয়েছে। আটক আলেয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং আবু তাহেরের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের পাশে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালানো হয়।

এসময় যশোরগামী জাহিদ জে এন সুপার বাস নামের একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে আলেয়া বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মামলা করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত