আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৩:৫৩

যশোরে ছাত্রলীগ নেতা সুজন গুলিতে অাহত

যশোর অফিস ; যশোরে সজিব হাসান সুজন নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপশহর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা তাকে গুলি করে। ওই রাতেই স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ সুজন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং উপশহর কলেজে ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর ওই সন্ত্রাসীরা একজন প্রভাবশালী নেতার আশ্রিত বলে জানান অাহতের স্বজনেরা।

গুলিবিদ্ধ সুজনের বন্ধু তন্ময় জানান,  থাটি ফাস্ট নাইটে তরা বন্ধুরা মিলে বাবলাতলায় পিকনিক করছিলেন। এসময় সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। যার একটি গুলি সুজনের পেটের বামপাশে আর একটি ডান পায়ে বিদ্ধ হয়।

হাসপাতালের চিকিৎসক সৌমিক সালমান জানান, সজিবের শরীরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তার অবস্থা এখনো আশংকামুক্ত।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত