আজ - বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৪১

যশোরে ফ্যামিলি কার্ডের উদ্ভোধন ১৬ মে

একাত্তর নিউজ ২৪ডেস্ক :

আগামী ১৬ মে যশোর সদরের চাঁচড়া ইউনিয়নে দুই হাজার ৪২ পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে।

এই কার্ড প্রদানের মাধ্যমে যশোরে ফ্যামিলি কার্ড প্রদানের উদ্বোধন হতে যাচ্ছে। বিদ্যুত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি এই অনুষ্ঠান উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

১৩ মে বুধবার বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় সাংবাদিকদের অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্যে গাড়ি, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ, গুজব ও অপতথ্য মোকাবিলা, মাদক ইত্যাদি বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের ১৮০ দিনের প্রচার কার্যক্রমের সবশেষ তথ্য উপস্থাপন করা হয়।

জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সাংবাদিকদের এইসব তথ্য সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন দৈনিকের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত