আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:২২

যশোরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

যশোরে পূর্ব শত্রুতার জেরধরে আব্দুল আলম বাবু (৪৫) নামে ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের পূর্ব বারান্দিপাড়া মাঠ পাড়া এলাকার মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে।

আহত আব্দুল আলম জানিয়েছেন, দীর্ঘদিন তার সাথে স্থানীয় একটি চক্রের বিরোধ চলে আসছিলো। শুক্রবার রাত নয় টার দিকে চার পাঁচ জন অজ্ঞাত দৃর্বৃত্ত তার বাড়িতে হামলাকরে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত