আজ - বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:১২

সাতক্ষীরায় নারীর ক্ষমতা,শিশু সুরক্ষা ও জেন্ডার বৈষম্য বিষয়ক সভা

 

মোমিনুর রহমান,নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নারীর ক্ষমতা, শিশু সুরক্ষা ও জেন্ডার বৈষম্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে সকাল ১০টায় মোজাফ্ফর গার্ডেনের কনফারেন্স হল রুমে সিডব্লিউসিএস আয়োজনে পূর্ণিমা ও কন্সার্নড ওমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এবং সিডব্লিউএফডি এর যৌথ উদ্দ্যেগে FAME Window 3 এর অর্থায়নে পরিচালিত সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক পরিবর্তনের পক্ষে প্রচারণা প্রকল্পের Gender Lens Assessment এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক একদিনব্যাপী পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সিডব্লিউসিএস এর প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইসরাত শামীম এর সভাপতিত্বে ও ভিডাব্লিউ সি এস এর প্রকল্প সমন্নয়কারী শারজিন জাহান এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন-প্রজেক্ট কোর্ডিনেটর ঢাকা উইমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ডিডব্লিউসিসিআই নাসরিন রাজ্জাক, এক্সেকিউটিভ ডাইরেক্টর পূর্ণিমা, প্রজেক্ট অফিসার কন্সার্নড ওমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট সিডব্লিউএফডি অজিত সরক্টার বিপ্লব। অনুষ্ঠানে সদর থানার ওসি (অপারেশন), যুব উন্নয়নের উপপরিচালক জনাব সঞ্জিত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা বাশিয়ার রহমান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, দৈনিক যুগের বার্তার বার্তা সম্পাদক আনিছুর রহমান ও সাতক্ষীরার সকাল পত্রিকায় দেবহাটা ব্যুরো চীফ ডাঃ অহিদুজ্জামান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, হিজরা প্রতিনিধি, বিভিন্ন সিএসও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা, এবং অন্যান্য নারী নেতৃত্বসমৃদ্ধ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বিভিন্ন অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে বাঁধা এবং বাধা অতিক্রমের সমাধান নিয়ে আলোচনা করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত