আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:২৮

সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী পলাতক

মোমিনুর রহমান,নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পাঁচ মাসের অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাছলিমা খাতুন (৩৮) সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের কন্যা। ঘাতক স্বামী সাদ্দাম হোসেন (৪২) লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানে ছেলে।

নিহত তাছলিমার ১২ বছর বয়সী একটি কন্যা এবং ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এছাড়া তিনি পাঁচ মাসের অন্ত:স্বত্তা ছিলেন।

নিহতের কন্যা সাদিয়া খাতুন জানায়, মায়ের সাথে বাবার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। গতকাল শনিবার রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাত ১১ টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছু পর গরুর মত গ্যাঙানির আওয়াজ শুনে ঘরের বাইরে আসার চেষ্টা করে দেখি বাইরে থেকে দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি মাকে বাবা খুন করে পালিয়েছে। তবে খোঁজ নিয়ে জানা যায় ঘাতক স্বামী একজন মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত