আজ - বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:১৩

সাপ্তাহিক সোনালি দিন’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক সোনালী দিন’ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
 শুক্রবার প্রেসক্লাব যশোরে প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া।

পত্রিকার সম্পাদক এইচএম সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ড. মোস্তাফিজুর রহমান, তারাপদ দাস ও মাহাবুবুর রহমান লাবলু।

সহযোগী অধ্যাপক জিল্লুল বারীর সঞ্চলনায় বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, ড. শাহানাজ পারভীন ও অ্যাডভোকেট বোরহান উদ্দিন জাকির।

এ সময় যশোরের প্রবীন সাংবাদিক দি ইনডিপেন্ট ও ইউএনবির জেলা প্রতিনিধি এমএ মান্নান ও ইনকিলাবের নড়াইলের জেলা প্রতিনিধি আতিয়ার রহমানকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত