আজ - বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৮:৩৬

আদরের ছোট বোন রেহানার আজ জন্মদিন।। একাত্তর নিউজ ২৪

একাত্তর নিউজ ডেস্ক:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৪তম জন্মদিন আজ।

১৯৫৫ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রেহানা জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সবাই নিহত হলেও বিদেশে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

পরবর্তী প্রতিকূল পরিবেশে দেশে ফিরতে না পেরে দীর্ঘদিন দুই বোন ভারতে থাকতে বাধ্য হন। পরে লন্ডনে গিয়ে সেখানে স্থায়ী হন শেখ রেহানা। সংসার জীবনে ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও দুই কন্যা– টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের গর্বিত মা তিনি।

 

টিউলিপ সিদ্দিকী ববি লন্ডনে লেবার পার্টির পক্ষ নিয়ে এমপি নির্বাচিত হন। আর ছেলে রেদওয়ান ইউএনডিপির একটি প্রকল্পে প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত আছেন। আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত