আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:৫৮

ঝিকরগাছা উপজেলা প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা অফিস: যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সেলিম রেজা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে মাসিক সভার মাধ্যমে উপস্থিত সকলের সম্মতিক্রমে তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত