আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:২১

বাঘারপাড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত-71news24

 

সাঈদ ইবনে হানিফ ঃযশোরের বাঘারপাড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  ১৮ ই মে  (মঙ্গলবার) বিকাল ৩ টায়, বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী  ইউনিয়নের ঘোষনগর  গ্রামের কৃষকদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুহল আমিন, বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা – তপন কুমার রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা – দাউদ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা – করিম খান।  কৃষি কর্মকর্তাগন কৃষকদের উদ্দেশ্য বলেন,  সময় বদলেছে,  এখন আবিষ্কার হচ্ছে  নতুন নতুন ফসলের জাত । আপনাদের এখন আর আগেকার চাষাবাদ নিয়ে বসে থাকলে চলবে না। বিজ্ঞানভিত্তিক চাষাবাদে আপনাদের কেও এখন নতুন নতুন  প্রযুক্তি গ্রহণ করতে হবে। এ সময় তারা, সময় উপযোগী বিভিন্ন প্রকার ফসল চাষাবাদ ও উৎপাদনের বিষয়ে কৃষকদের কে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত