আজ - সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৩৪

বেনাপোল পুটখালী সীমান্তে ফেনসিডিল সহ আটক-১

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি  : যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে থেকে ২৩৪ বোতল ফেনসিডিলসহ মেহেদী সর্দার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শনিবার (২০ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।

আটক মেহেদী বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের পলটু সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদে জানতে পারি, মাদক পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিল এনে পুটখালী বালুর মাঠে অবস্থান করছে।
এমন সময় সেখানে অভিযান চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিলসহ মেহেদীকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত