আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:০২

রামনগরে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার ত্রান বিতরন 71news24

স্টাফ রিপোর্টার : সারাবিশ্বে করোনা ভাইরাস এর প্রার্দুভাব বেড়ে যাওয়ার কারনে বাংলাদেশে ও এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহাকতায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরবন্ধি ও কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত।
মঙ্গলবার (২৮এপ্রিল-২০ ইং) যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এর পক্ষে সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসু’র নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কামালপুরে সতীঘাটা ক্যাডেট মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ৪০ জন ও ৭ নং ওয়ার্ড বাজুয়াডাঙ্গা গ্রামে কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ৮০ জন জন ঘর বন্দি কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পূজা পরিষদ সভাপতি দুলাল সমাদ্দার, ৬ নং ওয়ার্ড আ’ লীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাম প্রসাদ,বিমল রায়,যুবলীগ নেতা আব্দুর রহিম,কুয়াদা বাজার পর্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জি,এম মিজানুর রহমান মিজান,বাবুল আক্তার বাবু, সোবহান হোসেন,মোজাহার হোসেন,সাহারত হোসেন,অন্যদা পাল,সাংবাদিক বি এম মিলন,নাছির উদ্দীন নয়নসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত