আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৭:১৫

সিঙ্গিয়া আদর্শ কলেজের আয়োজনে গোলাম রসুল এমপি-কে সংবর্ধনা

সিঙ্গিয়া আদর্শ কলেজের আয়োজনে গোলাম রসুল(যশোর -৮৮) এমপি-কে সংবর্ধনা

শেখ গফফার রহমান, স্টাফ রিপোর্টার :
যশোর সদরের সিঙ্গিয়া আদর্শ কলেজের আয়োজনে ৮৮ যশোর-৪ এর নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রাসূলকে বুধবার বেলা ১২ টায় কলেজ চত্বরে আড়ম্বর ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
বসুন্দিয়া ও সদরের খ্যাতনামা কলেজটির এই বর্ণিল আয়োজনে ছাত্রছাত্রীরা উৎসব-আমেজ উপভোগ করে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি পাভেল চৌধুরী। সংবর্ধিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রসুল-কে কলেজের প্রধান ফটক থেকেই সারিবদ্ধ ভাবে ছাত্রছাত্রীরা ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। এরপর মঞ্চে ফুলের তোড়া প্রদানের পর সম্মাননা স্মারক হাতে তুলে দেওয়া হয় এবং কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান মানপত্র পাঠত্তোর প্রধান অতিথির হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিরাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও যশোর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সিদ্দিকুর রহমান, কলেজের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ্যডভোকেট নুরুজ্জামান খান, বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যশোর ঝর্ণা ক্লিনিকের স্বত্বাধিকারী ও সিঙ্গিয়া আদর্শ কলেজের চিকিৎসক সদস্য মোঃ আবুল কালাম আজাদ,
বিদ্যুৎসাহী সদস্য ও পদ্মবিলা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তৌহিদুল ইসলাম বাপ্পি, কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান খন্দকার দাউদ ইকবাল। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাধানগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমান, চাপাতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান, বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্য শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত